Monday, 15 July 2013

আমাদের রাষ্ট্রে কত কিছুই যে ঘটছে .... সব সংগ্রহ করলে ভালো কমেডি সিরিয়াল হত

আমাদের রাষ্ট্রে কত কিছুই যে ঘটছে .... সব সংগ্রহ করলে ভালো কমেডি সিরিয়াল হত.. আল্লামা সফির বক্তব্য নিয়ে রাস্তা ঘাট থেকে সংসদ পর্যন্ত গরম হয়ে উঠছে।

আমার দেশে তো যথেষ্ট বাক সাধীনতা আছে, আল্লামা সাহেব তার মত প্রকাশ করছে, সে তো কাওকে জোর করেনি মানতে...

এইদেশে সংসদে আজেবাজে কথা হয়, স্বাধীনতার বিরুদ্ধে কথা হয় ... কোনটারই তো কোনো বিচার হয় নাহ, তো আল্লামা সাহেব কি দোষ করলেন।

আর যারা প্রচার করছেন, আপনি আমি আমরা যারা তার মত নিয়ে একমত না, তারা তো তার ওয়াজ শুনতে যাই না। তাইলে এত ফালাফালি কিসের !!

নাকি সবই রাজনীতির অংশ, অনেক দিন মাঠ গরম ছিল নাহ ...মাঠ গরম করছেন...

এই দেশে সালমান রুশদির বই ওপেন, আর তসলিমা নাসরিন এর বই নিষিদ্ধ হয় ....আমাদের পররাষ্ট্রমন্ত্রী এক লাইন তসলিমা না পরে নেগেটিভ মতামত দেন, আবার তারাই সংসদে ফল পারেন ...

No comments:

Post a Comment