কিছুটা প্রেম বুঝি আমারও দরকার ...
এক পেয়ালা প্রেম দেবে কেউ, আমি জানালার কার্নিশে রেখে দেব।
বিকেলের রোদ আসলে আমি দুরে দাড়িয়ে বুক ভরে প্রেম নেব
কিছুটা বিশ্বাস আর যন্ত্রনায় .. কিছুটা প্রেম আমারও দরকার।

যখন প্রেমের প্রয়োজন থাকবে না, তখন না হয় ফিরিয়ে দেব।
এক পেয়ালা প্রেম দেবে, আমি রেখে দেব রাত্রির ওপারে
সারাটা রাত ধরে প্রেম নেব চোখের তারায়
শব্দহীনতায় আর চোখের জলে .. কিছুটা প্রেম আমারও দরকার
এক পেয়ালা প্রেম দেবে কেউ ..... !!!