Friday, 12 July 2013

আজ প্রথম আলোর একটা খবর দেখে বিস্মিত হয়েছি, যদিও বিস্মিত হওয়ার কিছু ছিল না। "বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে "।

আজ প্রথম আলোর একটা খবর দেখে বিস্মিত হয়েছি, যদিও বিস্মিত হওয়ার কিছু ছিল না। "বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে "।

অথচ এই দেশে সুধের কারবারির ছেলে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি করে, আওয়ামিলিগ কথায় কথায় মুক্তিযুদ্ধের ব্যবসা করে। আর একজন সেক্টর কমান্ডারের স্ত্রী ২ বার প্রধানমন্ত্রী ।

এখন আর অবাক হইনা, এখানে অবাক হার কিছু নাই, সব ভুলে যাও ভুলে যাওয়াই নিয়ম। কিছু দিন আগে দেখলাম এক মুক্তিযোদ্ধা নরসুন্দরের কাজ করে, তার ছেলে মেয়েরা দারিদ্রতায় পড়ালেখা হইনি। অথচ এই মুক্তিযোদ্ধা তার ভাতা অন্ধদের দিয়ে দেয়।

না হয় নাই বললাম মন্ত্রীসভায় ...
রুদ্রর কবিতায় বেচে আসে এখনো :
"স্বাধীনতা – একি হবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?"

জানিনা মাঝে মাঝে নিজের ভেতর টা জ্বলে ওঠে, নিমিষেই নিভে যায় ..চাল, ডাল এর খোজে ..

No comments:

Post a Comment